Notice Board

Official Notices

Official notices, circulars, announcements, recruitment updates, and downloadable documents of Unnayan Sahayak Sangstha (USS).

Official Notices

Organizational notices, decisions, and public announcements

Circulars

Administrative, office, recruitment, and program circulars

Updates

Program, project, event, and activity updates

Notice Archive

Search Notices

Search, filter by category, and browse notices page by page.

21 Notices
Event01 October 2026

A Memorial Meeting and Dua Mahfil to mark the 2nd Death Anniversary of USS Founder

উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)-এর প্রতিষ্ঠাতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান মরহুম এ. এস. আব্দুল কাদির মাহমুদ সাহেবের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে উসস-এর প্রধান কার্যালয়, মৌলভীবাজারে আয়োজিত এ স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসস-এর আজীবন সদস্য ফয়জুল করিম ময়ূন, আজীবন সদস্য মওলানা আব্দুল হেকিম এবং নির্বাহী বোর্ডের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উসস-এর সাবেক চেয়ারপার্সন ও আজীবন সদস্য চৌধুরী জেসমিন মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উসস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত হোসেন সরদার। এ সময় উসস-এর কর্মকর্তা-কর্মচারী, সদস্যবৃন্দ এবং সংস্থার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। স্মরণসভায় মরহুম এ. এস. আব্দুল কাদির মাহমুদ সাহেবের কর্মময় জীবন এবং সমাজ ও মানুষের কল্যাণে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন. A memorial meeting and Dua Mahfil were held to mark the 2nd death anniversary of the late A. S. Abdul Qadir Mahmud, Founder of Unnayan Sahayak Sangstha (USS), former Additional Secretary to the Government of the People’s Republic of Bangladesh, and former Chairman of Bangladesh House Building Finance Corporation. The memorial programme was held on 1 October 2026 at the USS Head Office in Moulvibazar. Among the guests present were USS Life Member Fayzul Karim Moyun, Life Member Maulana Abdul Hakim, and Professor Shah Abdul Wadud, General Secretary of the Executive Board. The programme was chaired by Chowdhury Jesmin Mahmud, former Chairperson and Life Member of USS. It was conducted by Md. Sawkot Hossain Sarder, Chief Executive Officer of USS. USS officials and employees, members of the organization, well-wishers, and supporters were also present at the programme. During the memorial meeting, the distinguished life and contributions of the late A. S. Abdul Qadir Mahmud to society and human welfare were remembered with deep respect. A special prayer was later offered for the eternal peace and forgiveness of his departed soul. May Almighty Allah grant him Jannatul Ferdous. Ameen.

Event29 September 2026

উসস প্রতিষ্ঠাতার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)-এর প্রতিষ্ঠাতা, আমাদের পরম শ্রদ্ধাভাজন ও সকলের আপনজন মরহুম এ. এস. আব্দুল কাদির মাহমুদ স্যারের ২য় মৃত্যুবার্ষিকী আগামী ১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। এ উপলক্ষে উসস-এর উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তারিখ: ১ অক্টোবর ২০২৬ খ্রি., বৃহস্পতিবার সময়: বিকাল ৪:০০ ঘটিকা স্থান: উসস প্রধান কার্যালয়ের কনফারেন্স রুম ঠিকানা: ৮৮৮/১, মোস্তফাপুর রোড, মৌলভীবাজার। উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে সংস্থার সাধারণ পরিষদ ও নির্বাহী বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, উসসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং সংস্থার সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অনুরোধক্রমে মো. শওকত হোসেন সরদার প্রধান নির্বাহী কর্মকর্তা উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)

Update21 August 2026

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক পরিদর্শন

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক পরিদর্শন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA)-এর তিন সদস্যবিশিষ্ট একটি পরিদর্শন দল কর্তৃক উন্নয়ন সহায়ক সংস্থা (উসস), মৌলভীবাজারের প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন দলটি ১৮ আগস্ট ২০২৬ তারিখ রাতে উসস কার্যালয়ে আগমন করেন এবং ১৯ আগস্ট ২০২৬ তারিখে সংস্থার প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন কার্যক্রম শেষে ২০ আগস্ট ২০২৬ তারিখ সকালে পরিদর্শন দল উসস কার্যালয় ত্যাগ করেন। পরিদর্শন দলের সদস্যবৃন্দ ছিলেন: ১. জনাব লায়লা জাবীন, উপপরিচালক ২. জনাব মিনহাজুল আবেদীন, সহকারী পরিচালক ৩. জনাব চন্দ্র চন্দ্র কর্মকার, উপসহকারী পরিচালক MRA-এর পরিদর্শন কার্যক্রম যথাযথভাবে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরিদর্শন কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে।

Others01 August 2026

শোক সংবাদ - মোঃ তোরাব আলী

**শোক সংবাদ** অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)-এর শ্রদ্ধেয় সহকর্মী জনাব মো: তোরাব আলী (মৌলভীবাজারে কর্মরত) আজ ০১ আগস্ট, ২০২৬ ইং তারিখ দুপুর ১২:১৫ ঘটিকায় আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ সময় ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে উসস-এ দায়িত্ব পালন করে গেছেন। কর্মজীবনে তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ, দায়িত্বশীল কর্মকর্তা এবং সবার প্রিয় সহকর্মী ছিলেন। দীর্ঘদিনের এই সহকর্মীর অকাল প্রস্থান উসস পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। কর্মজীবনে বা ব্যক্তিগত পরিচয়ে তিনি যদি অনিচ্ছাকৃতভাবে কাউকে কোনো কষ্ট দিয়ে থাকেন, তবে উসস পরিবারের পক্ষ থেকে সকলকে নিজ গুণে ক্ষমা করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উসস পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করুন। আমিন। --- **Obituary** It is with a heavy heart that we announce the passing of our respected colleague at Unnayan Shohayok Shongstha (USS), Mr. Md Turab Ali (working in Moulvibazar), who passed away today, August 1, 2026, at 12:15 PM (Inna Lillahi wa Inna Ilaihi Raji'un). He served USS with utmost dedication, sincerity, and honesty for a long period. Throughout his career, he was a remarkably kind-hearted individual, a responsible officer, and a beloved colleague to all. His untimely departure is an irreparable loss for the entire USS family. If he ever inadvertently hurt or offended anyone during his lifetime, we humbly request everyone to forgive him with a generous heart. On behalf of the USS family, we pray for the eternal peace and forgiveness of the departed soul and supplicate to Almighty Allah to grant him the highest place in Jannah (Jannatul Firdaus). We also extend our deepest condolences and heartfelt sympathy to his bereaved family. May Allah grant them strength and patience during this difficult time. Ameen.

Others16 July 2026

শোক সংবাদ - মোঃ আলতাফুল আলম (সাবেক শাখা ব্যবস্থাপক)

**শোক সংবাদ** অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)-এর প্রাক্তন সহকর্মী জনাব আলতাফুল আলম (সাবেক শাখা ব্যবস্থাপক, শ্রীপুর শাখা, কমলগঞ্জ, মৌলভীবাজার) গতকাল ১৫ জুলাই সকাল ০৮:০০ ঘটিকায় আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সাথে উসস-এ কর্মরত ছিলেন। দীর্ঘ এই কর্মজীবনে তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ, দায়িত্বশীল কর্মকর্তা ও সবার প্রিয় সহকর্মী ছিলেন। তাঁর এই অকাল প্রস্থান উসস পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। উসস পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করুন। আমিন।