Event26 October 2026
উসস-এর ২০২৬–২০২৯ মেয়াদের নির্বাহী বোর্ডের গেজেট।
Published by USS Admin
উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ও ২০২৬–২০২৯ মেয়াদের নির্বাহী বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, সন্ধ্যা ৬টায় মৌলভীবাজারে সংস্থার প্রধান কার্যালয়, উসস ভবনের কনফারেন্স রুমে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উসস-এর চেয়ারম্যান সাজিয়া শারমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, ঢাকার নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখার সমাজসেবা অফিসার মো. নাসির উদ্দিন, উসস-এর প্রতিষ্ঠাতা সদস্য মো. ফজলুর করিম ময়ূন এবং বিশিষ্ট শিক্ষাবিদ মায়া ওয়াহেদ।
এছাড়া উপস্থিত ছিলেন উসস-এর সাবেক চেয়ারম্যান চৌধুরী জেসমিন আরা, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আবদুল অদুদ, অ্যাডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, আজীবন সদস্য মাওলানা আব্দুল হেকিম, সমাজসেবক নুরজাহান সুয়ারা এবং সংস্থার অন্যান্য সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উসস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত হোসেন সরদার।
সাধারণ সভা শেষে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার সৈয়দ হুমায়েদ আলী শাহীনের পরিচালনায় ২০২৬–২০২৯ মেয়াদের নির্বাহী বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এহসানা চৌধুরী ও আনফাল হোসেন চৌধুরী।
নবনির্বাচিত নির্বাহী বোর্ড (২০২৬–২০২৯):
১। চেয়ারম্যান: চৌধুরী জেসমিন আরা
২। ভাইস-চেয়ারম্যান: আব্দুল হেকিম
৩। সাধারণ সম্পাদক: আখলাকুল আম্বিয়া
৪। সম্পাদক (অর্থ): নুরজাহান সুয়ারা
৫। সম্পাদক (পরিকল্পনা ও বাস্তবায়ন): সাজিয়া শারমীন
৬। সম্পাদক (সমন্বয়): শাহ আবদুল অদুদ
৭। সম্পাদক (জনসংযোগ ও প্রচার): জাবির হোসেন চৌধুরী
সংস্থার গঠনতন্ত্রের বিধান অনুযায়ী ২৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে নবনির্বাচিত নির্বাহী বোর্ডের সদস্যদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করা হয়।
উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)-এর পক্ষ থেকে নবনির্বাচিত নির্বাহী বোর্ডের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)
প্রধান কার্যালয়: উসস ভবন, ৮৮৮/১, মোস্তফাপুর রোড, মৌলভীবাজার।
