Official Notice10 October 2026
উসস-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ও পরিচালনা বোর্ড নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি
Published by USS Admin
উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)-এর সকল সম্মানিত সদস্য/সদস্যার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংস্থার ত্রি-বার্ষিক সাধারণ সভা আগামী ২৬ অক্টোবর ২০২৬ (সোমবার), বিকেল ৬:০০টায় উসস-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুম, উসস ভবন, ৮৮৮/১, মোস্তফাপুর রোড, মৌলভীবাজারে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন উসস-এর চেয়ারম্যান সাজিয়া শারমীন। সভায় সংস্থার বার্ষিক কার্যক্রম, নিরীক্ষা প্রতিবেদন, বাজেট, নীতিমালা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও অনুমোদনের পাশাপাশি ২০২৬–২০২৯ মেয়াদের পরিচালনা বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংস্থার সকল সম্মানিত সদস্য/সদস্যাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
বিস্তারিত আলোচ্যসূচি ও নির্বাচনসংক্রান্ত তথ্যের জন্য সংযুক্ত মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
