Back to Notices
Event29 September 2026

উসস প্রতিষ্ঠাতার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

Published by USS Admin

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)-এর প্রতিষ্ঠাতা, আমাদের পরম শ্রদ্ধাভাজন ও সকলের আপনজন মরহুম এ. এস. আব্দুল কাদির মাহমুদ স্যারের ২য় মৃত্যুবার্ষিকী আগামী ১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। এ উপলক্ষে উসস-এর উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তারিখ: ১ অক্টোবর ২০২৬ খ্রি., বৃহস্পতিবার সময়: বিকাল ৪:০০ ঘটিকা স্থান: উসস প্রধান কার্যালয়ের কনফারেন্স রুম ঠিকানা: ৮৮৮/১, মোস্তফাপুর রোড, মৌলভীবাজার। উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে সংস্থার সাধারণ পরিষদ ও নির্বাহী বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, উসসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং সংস্থার সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অনুরোধক্রমে মো. শওকত হোসেন সরদার প্রধান নির্বাহী কর্মকর্তা উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)