Update21 August 2026
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক পরিদর্শন
Published by USS Admin
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক পরিদর্শন
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA)-এর তিন সদস্যবিশিষ্ট একটি পরিদর্শন দল কর্তৃক উন্নয়ন সহায়ক সংস্থা (উসস), মৌলভীবাজারের প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শন দলটি ১৮ আগস্ট ২০২৬ তারিখ রাতে উসস কার্যালয়ে আগমন করেন এবং ১৯ আগস্ট ২০২৬ তারিখে সংস্থার প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন কার্যক্রম শেষে ২০ আগস্ট ২০২৬ তারিখ সকালে পরিদর্শন দল উসস কার্যালয় ত্যাগ করেন।
পরিদর্শন দলের সদস্যবৃন্দ ছিলেন:
১. জনাব লায়লা জাবীন, উপপরিচালক
২. জনাব মিনহাজুল আবেদীন, সহকারী পরিচালক
৩. জনাব চন্দ্র চন্দ্র কর্মকার, উপসহকারী পরিচালক
MRA-এর পরিদর্শন কার্যক্রম যথাযথভাবে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরিদর্শন কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে।
