Others16 July 2026
শোক সংবাদ - মোঃ আলতাফুল আলম (সাবেক শাখা ব্যবস্থাপক)
Published by USS Admin
**শোক সংবাদ**
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)-এর প্রাক্তন সহকর্মী জনাব আলতাফুল আলম (সাবেক শাখা ব্যবস্থাপক, শ্রীপুর শাখা, কমলগঞ্জ, মৌলভীবাজার) গতকাল ১৫ জুলাই সকাল ০৮:০০ ঘটিকায় আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি এক যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সাথে উসস-এ কর্মরত ছিলেন। দীর্ঘ এই কর্মজীবনে তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ, দায়িত্বশীল কর্মকর্তা ও সবার প্রিয় সহকর্মী ছিলেন। তাঁর এই অকাল প্রস্থান উসস পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উসস পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করুন। আমিন।
