Recruitment01 July 2026
নিয়োগ বিজ্ঞপ্তি - জুলাই'২৬
Published by USS Admin
📢 নিয়োগ বিজ্ঞপ্তি | উন্নয়ন সহায়ক সংস্থা (উসস) 📢
সিলেট বিভাগের অন্যতম নেতৃস্থানীয় এবং মাইক্রোক্রডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদপ্রাপ্ত (সনদ নম্বর: ০১১৬৪-০২১৯০-০০৩২৯) এনজিও "উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)"-এ জরুরী ভিত্তিতে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য আবেদন আহবান করা যাচ্ছে:
💼 খালি পদের বিবরণ:
১. অফিস সেক্রেটারী
• পদ সংখ্যা: ০১ টি
• শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।
• অভিজ্ঞতা/দক্ষতা: কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে Microsoft Word, Microsoft Excel, Data Entry এবং Web Browser চালনায় দক্ষ হতে হবে।
২. ক্রেডিট অফিসার
• পদ সংখ্যা: ০৪ টি
• শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক / স্নাতক।
• অগ্রাধিকার: ঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
💰 বেতন ও অন্যান্য সুবিধাদি:
বেতন স্কেল অনুযায়ী মাসিক বেতন ছাড়াও অন্যান্য যেসকল সুবিধা রয়েছে:
• বিনা খরচে একক বাসস্থান 🏠
• প্রভিডেন্ট ফান্ড 🪙
• বাৎসরিক ইনক্রিমেন্ট 📈
• বছরে দুইটি বোনাস 🎁
• যাতায়াত ভাতা ও মোবাইল বিল 📱
⚠️ বিশেষ দ্রষ্টব্য: অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নাই।
📅 আবেদনের শেষ সময়: ১৬ জুলাই, ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)
📩 আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীগণ আবেদনপত্র, ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের (NID) ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি ও যোগাযোগের মোবাইল নম্বরসহ আগামী ১৬ জুলাই ২০২৬ইং তারিখের মধ্যে সরাসরি অফিসে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
📍 যোগাযোগের ঠিকানা:
সাধারণ সম্পাদক
উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)
উসস ভবন, ৮৮৮/১, মোস্তফাপুর রোড, মৌলভীবাজার।
📧 ই-মেইল: [email protected]
🌐 ওয়েবসাইট: www.ussbd.org
🔗 ফেসবুক পেজ: www.facebook.com/ussbd.org
